সর্বশেষ

আইন-আদালত

সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের দুই দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৮ আগস্ট) ঝিনাইদহ আমলি আদালতে হাজির করলে বিচারক ওয়াজিবুর রহমান তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আক্তারুজ্জামানের একটি ওষুধের দোকান ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলেও আদালত দুই দিনের অনুমতি দেন।

ঝিনাইদহ জেলা পুলিশ জানায়, সফিকুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঝিনাইদহে আনা হয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, “সফিকুল ইসলামকে ডিবি পুলিশ ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহে একাধিক মামলা রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ায় তাঁকে আদালতে হাজির করা হয়েছে।”

উল্লেখ্য, সফিকুল ইসলাম ২০০৮, ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

৪০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন