সর্বশেষ

রাজনীতি

শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি শেষে আগামীকাল ৩ আগস্ট, রবিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীদের শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (২ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাস জুড়ে সারাদেশের গ্রাম-গঞ্জ, শহর-নগরে ঘুরে নাগরিকদের ভাবনা, চাওয়া-পাওয়া সংগ্রহ করেছে এনসিপি। সাধারণ মানুষের সেই প্রত্যাশার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ নির্মাণে দলটির প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পদযাত্রার সময় শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছে এনসিপি’র নেতারা। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল—এই মানুষের কথা শোনা হবে এবং তা দলীয় ঘোষণায় প্রতিফলিত হবে।

ইশতেহার ঘোষণা করবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনারেই ‘এক দফার’ ঘোষণা দিয়েছিলেন। সেই একই স্থানে, এক বছর পর, এবার তিনি তুলে ধরবেন ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘নতুন বাংলাদেশের সনদ’। পাশাপাশি ঘোষণা করবেন আগামী দিনের কর্মসূচিও।

দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ আয়োজন নতুন রাজনৈতিক আলোচনার দ্বার খুলবে এবং নাগরিক ভাবনাকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন