সর্বশেষ

রাজনীতি

বুলুর পদত্যাগের খবর গুজব, চিকিৎসার জন্য থাইল্যান্ডে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে গুজব ও অপপ্রচার বলে জানিয়েছে দলটি। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে বুধবার সকালে দেশটির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এই সংসদ সদস্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তবে বিএনপি জানিয়েছে, এ তথ্যের কোনো ভিত্তি নেই।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার যুগান্তরকে বলেন, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি।

শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার সকালে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বরকত উল্লাহ বুলু।

বিএনপির এই নেতা দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে দীর্ঘ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের মুখপাত্রের দায়িত্বও পালন করেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি মামলা ও হামলার শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নোয়াখালী থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের কারণ সম্পর্কে শায়রুল কবির খান জানান, ওসমান ফারুক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন।

ওসমান ফারুকের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির আরও কয়েকজন নেতার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। বিএনপি সূত্রের দাবি, একটি স্বার্থান্বেষী মহল এসব গুজব ছড়াচ্ছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০