সর্বশেষ

আইন-আদালত

গুলশানে সাবেক সাংসদের বাসায় চাঁদা দাবির অভিযোগে ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গুলশান থানা পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে বলে নিশ্চিত করেছেন থানা কর্তৃপক্ষ।

রোববার (২৭ জুলাই) গুলশান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। তিনি বলেন, “চাঁদাবাজির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের গ্রেফতার দেখানো হয়েছে।”

গ্রেফতারকৃতরা হলেন—

ইব্রাহিম হোসেন মুন্না, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর
মো. সাকাদাউন, সদস্য
সাদাব, সদস্য
আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য
আমিনুল ইসলাম
গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে অভিযুক্তরা ফের শাম্মী আহমেদের বাসায় যান স্বর্ণালঙ্কার নিতে। তবে বাসার লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দিলে তাৎক্ষণিকভাবে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, কয়েক দিন আগেই অভিযুক্তরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে তার স্বামীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তখন তারা ১০ লাখ টাকা গ্রহণ করেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

৪২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন