সর্বশেষ

আইন-আদালত

তারেক রহমানসহ খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ খালাস পাওয়া সব আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ, রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চের দৈনিক কার্যতালিকায় (কজলিস্ট) মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ১৫ জুলাই আপিল বিভাগের বেঞ্চ ১৭ জুলাই শুনানির দিন ধার্য করেন এবং ওই দিন শুনানি শুরু হয়। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ২৪ জুলাই দিন নির্ধারণ করেন। তবে সেদিন শুনানি অনুষ্ঠিত না হওয়ায় আজ আবারও শুনানির দিন নির্ধারিত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়ে ২০১৮ সালে লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন এবং আহত হন শতাধিক ব্যক্তি। 

২৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন