সর্বশেষ

রাজনীতি

ব্লকেড সরিয়ে রাজপথের একপাশে অবস্থানের নির্দেশ এনসিপির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে এনসিপি নেতাকর্মীদের ওপর গাড়িবহরে হামলার ঘটনায় সারাদেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করে জাতীয় যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তবে সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ ছাড়ার পর এই কর্মসূচি প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়।

বুধবার সন্ধ্যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই নির্দেশনা দেন। তাদের বরাত দিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’ একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে উল্লেখ করেন, ‘ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।’

৪৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন