সর্বশেষ

আইন-আদালত

শেখ হাসিনাসহ সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে শুনানি শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ শুনানি শুরু হয়। মামলাটির বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত স্টেট ডিফেন্স অ্যাডভোকেট মো. আমির হোসেন উপস্থিত আছেন।

প্রসিকিউশনের দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগনামায় তথ্যসূত্র রয়েছে ২,০১৮ পৃষ্ঠায়, দালিলিক প্রমাণাদি ও জব্দ তালিকা ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ও বিবরণ ২,৭২৪ পৃষ্ঠার। মামলায় মোট ৮১ জন সাক্ষী রয়েছেন।

বিচার কার্যক্রম পরিচালনা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

৩৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন