সর্বশেষ

আন্তর্জাতিক

দামাস্কাসের গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ২২

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ২৩ জুন, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাসের ডুইলা এলাকায় গ্রিক অর্থডক্স চার্চ ‘মার এলিয়াস’-এ রবিবার সন্ধ্যায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন।

সিরিয়ার স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী প্রথমে গির্জার ভেতরে গুলি চালান এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান।

ঘটনার সময় গির্জায় প্রায় ৩৫০ জন প্রার্থনাকারী উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীর মুখ ঢাকা ছিল এবং তিনি গুলি ছুঁড়তে ছুঁড়তেই ভেতরে প্রবেশ করেন। উপস্থিত জনতা তাকে ঠেকানোর চেষ্টা করলে তিনি গির্জার প্রবেশপথে নিজেকে উড়িয়ে দেন। হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন বলে জানা গেছে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস)-এর সম্পৃক্ততা রয়েছে, যদিও এখনো পর্যন্ত আইএস এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় আরও একজন জড়িত থাকতে পারে।

ঘটনার পরপরই সিরিয়ার সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেটস) ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান এবং এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করে। গির্জার ভেতরে রক্তাক্ত মেঝে, ভাঙা বেঞ্চ ও কাঁচের টুকরো ছড়িয়ে থাকতে দেখা গেছে।

এই হামলাটি দামাস্কাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ধর্মীয় স্থানে হামলার ঘটনা এবং নতুন সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন