সর্বশেষ

আন্তর্জাতিক

রূপরেখা চূড়ান্ত না হলে নতুন বৈঠক নয়—ইরানের কঠোর অবস্থান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর জোর দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, রূপরেখা নির্ধারণ না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ নির্ধারণ সম্ভব নয়।

তিনি বলেন, এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। এর জন্য যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’কে দায়ী করেছে তেহরান।

এদিকে, অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাতে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ইতোমধ্যে নিজেদের শর্ত ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে।

ইরান স্পষ্ট করে বলেছে, দীর্ঘ ও ফলহীন আলোচনা করে সময় নষ্ট করার কোনো ইচ্ছা তাদের নেই।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র কিছু নতুন প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে তেহরান। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

এর আগে ইসলামাবাদ-এ অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক আশানুরূপ অগ্রগতি আনতে পারেনি। যদিও দুই দেশের মধ্যে আপাতত একটি সাময়িক যুদ্ধবিরতি বজায় রয়েছে। দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে পাকিস্তান আবারও মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন