সর্বশেষ

জাতীয়

বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া: ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বজ্রমেঘের সৃষ্টি এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য দেখা দিয়েছে।

এর ফলে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের জারি করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, এ পরিস্থিতির কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বার্তায় আরও জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে তাদের।

সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত চলতি মাসের ২৫ জুন পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৪১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০