বঙ্গোপসাগর
বৈরী আবহাওয়ায় দুবলার চরে শুঁটকি মৌসুমে ধস, সংকটে হাজারো জেলে
সুন্দরবনের দুবলার চরে বৈরী আবহাওয়ার কারণে শুঁটকি মৌসুমের শুরুতেই চরম বিপাকে পড়েছেন হাজার হাজার জেলে। টানা বৃষ্টি ও উত্তাল সাগরের যোগসাজশে মাছ আহরণ ও শুঁটকি উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে মহাজনদের দাদন শোধ ও মৌসুমি জীবিকা নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছেন উপকূলীয় মৎস্যজীবীরা।
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়া
ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে আজ শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাগরে নিম্নচাপ: পায়রাসহ দেশের সব বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় সাগর উত্তাল রয়েছে এবং বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
রাষ্ট্রবিজ্ঞানের একটি বহুল আলোচিত উক্তি হলো, ‘ভূগোল রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে না, কিন্তু রাষ্ট্রের সম্ভাবনা ও সীমাবদ্ধতার কাঠামো নির্ধারণ করে’। এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য হলো, কোনো রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান নিজে থেকেই তাকে সমৃদ্ধ বা শক্তিশালী করে তোলে না; বরং সেই ভূগোলকে রাষ্ট্র কতটা দক্ষতার সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পদে রূপান্তর করতে পারে, তার ওপরই নির্ভর করে তার ভবিষ্যৎ।
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘কিং চান্দা’ মাছ, দেখতে ভিড়
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক ‘কিং চান্দা’ মাছ। বাদুড় আকৃতির অদ্ভুত দেখতে ৩ কেজি ওজনের এই মাছটি মহিপুর মৎস্য বাজারে তোলার পর কৌতুহলী মানুষের ভিড় জমে। পরবর্তীতে আকর্ষণীয় মূল্যে মাছটি স্থানীয় একটি রেস্তোরাঁ কিনে নেয়।
বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফবি নাঈম’ নামের একটি মৎস্য ট্রলারসহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের বুক থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা পদ্মা’ গত বৃহস্পতিবার রাতে তাঁদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনে।