সর্বশেষ

আবহাওয়া

আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের আটটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিও। আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

হেমন্ত আসার আগেই তেঁতুলিয়ায় ঘন কুয়াশা

হেমন্তের আগমনের এখনও বাকি প্রায় আড়াই মাস। এরই মধ্যে শরতের মধ্য আশ্বিনে শীতের আগমনী বার্তা দিচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। সঙ্গে ছিল হালকা হিমেল বাতাস। কুয়াশার কারণে সড়কে দূরের কোনো কিছু স্পষ্ট দেখা যায়নি। এ সময় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।

আজও বৃষ্টি হতে পারে, ভ্যাপসা গরমের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের অধিকাংশ সময় আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। এতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়া

ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে আজ শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি হলেই ডুবে যায় ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

আজ ভোরের আগে শুরু হওয়া টানা বৃষ্টি ও বজ্রপাতে ঢাকার বিভিন্ন প্রধান সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা ১১টা পর্যন্ত পুরানা পল্টন, গুলিস্তান ও মতিঝিলের বিভিন্ন সড়কে প্রায় হাঁটুসমান পানি জমে থাকায় দুর্ভোগে পড়েন পথচারী ও অফিসগামীরা। জলাবদ্ধতার সঙ্গে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজটও।