সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
রাজনীতি

জুলাইয়ের মধ্যেই ‘জাতীয় সনদ’ প্রণয়ন হতে পারে : আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আগামী জুলাই মাসের মধ্যেই ‘জাতীয় সনদ’ তৈরি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে, আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “সব বিষয়ে হয়তো পূর্ণ ঐক্যমত আসবে না, তবে আমরা চেষ্টা করছি—জাতি ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে কিছু বিষয়ে ছাড় দিয়ে হলেও একটি সম্মিলিত অবস্থানে পৌঁছাতে।”

সংলাপে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। তবে জামায়াতে ইসলামী কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

আজকের সংলাপে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু আলোচিত হয়।

আগামী ১৭, ১৮ ও ১৯ জুন—টানা তিন দিন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়।

কমিশনের পক্ষে আজকের আলোচনায় উপস্থিত ছিলেন আব্দুল মুয়ীদ চৌধুরী, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামানসহ অন্যান্য সদস্যরা।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন