সর্বশেষ

রাজনীতি

বিএনপিকে আলোচনায় আমন্ত্রণ জানাল অন্তর্বর্তী সরকার প্রধান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ মে, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ২ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনায় বসতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাজধানীতে কৃষকদলের এক আলোচনা সভায় এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, "আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু কার্যত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।" একই সঙ্গে তিনি দাবি করেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, কারণ এটি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, “ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।”

আলোচনায় রাজনৈতিক অঙ্গনে বিরাজমান বিভাজন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, “ফ্যাসিবাদের কূটচালে জাতির ভেতরে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে।”

এর আগে, ২৪ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিএনপিসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে বিএনপির পক্ষ থেকে সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, এই তিনটি বিষয়ের একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ভবিষ্যতেও চলবে।”

তিনি আরও জানান, “আমরা আশা করছি, বর্তমান সরকার একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব পেশ করবে, যা আমরা ভবিষ্যতে বাস্তবায়নের উদ্যোগ নেব।”

৩৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন