সর্বশেষ

আইন-আদালত

নুসরাত ফারিয়া আদালতে হাজির, কারাগারে পাঠানোর আবেদন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ মে, ২০২৫ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সকাল ৯টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি আরও জানান, মামলার তদন্তের স্বার্থে নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার রাতে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাটি চলতি বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় দায়ের করা হয়, যেখানে তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

গ্রেফতারের পর ফারিয়াকে প্রথমে ভাটারা থানায় নেওয়া হলেও পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর তিনি বাংলাদেশ ও ভারতের একাধিক ছবিতে অভিনয় করেন। পাশাপাশি মডেল ও সঞ্চালক হিসেবেও তিনি কাজ করছেন।

৪২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০