সর্বশেষ

অর্থনীতি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকায় পৌঁছাবে।

তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে সংশ্লিষ্ট শর্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা।

জানা গেছে, ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলটি আগামীকাল রোববার (৬ এপ্রিল) সকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে প্রাথমিক বৈঠকে মিলিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে আইএমএফ কর্তৃক নির্ধারিত বিভিন্ন শর্ত পরিপালনের অগ্রগতি মূল্যায়ন করতেই এই সফর।

দুই সপ্তাহব্যাপী এ সফরে প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। এর মধ্যে রয়েছে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

সফরের শেষদিন, ১৭ এপ্রিল, একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে আইএমএফ প্রতিনিধি দল। একই দিনে, সংবাদ সম্মেলনের আগে, তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আরও একটি বৈঠক করবে বলেও জানা গেছে।

৩৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন