সর্বশেষ

বিনোদন

১৫ বছর পর পর্দায় একসঙ্গে শাহরুখ-কারিনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এ তাঁদের একসঙ্গে নাচতে দেখা গেছে। গানটি প্রকাশের পর দুই তারকার জনপ্রিয় জুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রা.ওয়ান’-এ। এরপর দীর্ঘ সময় তাঁরা আর কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি। এবার ‘কিং’ সিনেমার নতুন গানের মাধ্যমে পর্দায় ফিরেছে এই জনপ্রিয় জুটি।

নতুন গানটি প্রকাশ করা হয়েছে মেটার ‘হাউস অব ইনস্টাগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-এর বেশি কনটেন্ট নির্মাতা অংশ নেন। বর্তমানে গানটি জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

‘ড্যাডি কুল’ মূলত জনপ্রিয় সংগীতদল বনি এমের বিখ্যাত গানের বলিউড সংস্করণ। নতুন সংস্করণটির সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। হিন্দি গানের কথা লিখেছেন কুমার। নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট।

গানটিতে শাহরুখের পরিচিত পর্দা উপস্থিতির পাশাপাশি কারিনার সঙ্গে তাঁর নাচ দর্শকদের নজর কেড়েছে। এর আগে ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানটি প্রকাশিত হয়েছিল। সেই গানে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখ ও কারিনার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগেই নতুন গান প্রকাশের মধ্য দিয়ে দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছেন শাহরুখ ও কারিনা।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০