সর্বশেষ

জাতীয়

সোহেল খানের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে: বুবলী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটকের জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সহকর্মীর সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। সেখানে বুবলী লিখেছেন, সোহেল খানের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে তাঁর খুব কষ্ট হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন বুবলী।

সেখানে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, এই তো সেদিন ‘জংলি’ সিনেমার শুটিংয়ের ফাঁকে আপনার সঙ্গে কথা হলো।’

সোহেল খানের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে বুবলী আরও লেখেন, ‘আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে কত মজার মজার স্মৃতি শেয়ার করলেন, গল্প করলেন, হাসালেন আমাদের! কিন্তু আপনার এভাবে হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে সোহেল ভাইয়া।’

পোস্টের শেষাংশে সোহেল খানের মতো একজন অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন এই চিত্রনায়িকা। তিনি লেখেন, ‘আপনার মতো একজন গুণী ও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনার প্রাণবন্ত উপস্থিতি, সুন্দর কথা আর সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। পরপারে ভালো থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করছি।’

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার সময় মারা যান অভিনেতা সোহেল খান। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন। শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০