সর্বশেষ

বিনোদন

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করে এ সুখবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। চিকিৎসকদের ধারণা, আরও দুই থেকে তিন মাস চিকিৎসা চালিয়ে গেলে সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তিনি। সেখানে তাঁর সার্বক্ষণিক দেখাশোনা করছেন স্ত্রী।

সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন চিত্রনায়িকা রোজিনা। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিনেতার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানান তিনি। ভিডিওতে রোজিনার পাশেই বসে থাকতে দেখা যায় ইলিয়াস কাঞ্চনকে।

ভিডিও বার্তায় রোজিনা জানান, বেশ কয়েক মাস ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ইলিয়াস কাঞ্চন। তবে সরাসরি দেখা করে তাঁর আগের তুলনায় শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছেন তিনি।

চিকিৎসকদের বরাত দিয়ে রোজিনা আরও জানান, আগামী দুই থেকে তিন মাস চিকিৎসা চালিয়ে যেতে পারলে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এ সময় ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা।

উল্লেখ্য, কেমোথেরাপি নেওয়ার পর গত আগস্টে ১০ দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর আবারও চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যান তিনি। বর্তমানে সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই অভিনেতা।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০