সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় রাস উৎসব শুরু: সাগরে ভোরে পুণ্যস্নানের অপেক্ষায় লাখো ভক্ত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় ঐতিহ্যবাহী রাস উৎসব উপলক্ষে সমাগম ঘটেছে লাখো পুণ্যার্থীর। সোমবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই উৎসবের প্রধান আকর্ষণ মঙ্গলবার ভোরের পুণ্যস্নান। ধর্মীয় আবেশ ও সমুদ্রের টানে দেশের দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তায় জোরদার ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।

উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সুদৃশ্য প্যান্ডেল ও সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। মন্দির চত্বরে প্রতিস্থাপিত ১৭ জোড়া বাহারি প্রতিমা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মণ্ডল জানান, রাধাকৃষ্ণের পূজা, গীতাপাঠ, কীর্তন ও সন্ধ্যারতিসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মূল আয়োজন এগিয়ে চলছে।

মঙ্গলবার পূর্ণিমার তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রে পুণ্যস্নানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে স্নানের পাশাপাশি সৈকতজুড়ে চলবে ঐতিহ্যবাহী রাসমেলা। ধর্মীয় এই বিশাল সমাগমকে কেন্দ্র করে কুয়াকাটার হোটেল-মোটেলসহ ১৬টি পর্যটননির্ভর খাতের ব্যবসায়ীদের মাঝে বাড়তি উৎসাহ ও ভালো ব্যবসার উন্মাদনা তৈরি হয়েছে।

পুণ্যার্থী ও পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় অবস্থান নিশ্চিত করতে ব্যাপক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, মেলা ও স্নান এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী দল সার্বক্ষণিক পাহাড়ায় রয়েছে। পাশাপাশি আগতদের চিকিৎসাসেবায় একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০