সর্বশেষ

সারাদেশ

দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নান শুরু

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে পরম ভক্তিতে উদযাপিত হচ্ছে দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। সোমবার রাতে পূজা-অর্চনার মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মঙ্গলবার ভোরে সাগরের জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এ মহোৎসব। হাজার হাজার পুণ্যার্থীর নিরাপত্তায় কঠোর নজরদারি রাখছে কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাগেরহাটের দুবলার চরের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে সোমবার বিকেল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে। বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি সত্ত্বেও পুণ্যার্থীরা দুর্গম পথ পেরিয়ে পুণ্যলাভের আশায় চরে সমবেত হয়েছেন। সনাতন ধর্ম মতে, রাস পূর্ণিমায় বঙ্গোপসাগরের জলধারায় স্নান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি মেলে।

উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের দুবলা চর এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, তীর্থযাত্রীদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে কোস্ট গার্ডের বিশেষ টহল দল, জাহাজ ও ডুবুরি দল। পাশাপাশি বন্যপ্রাণী শিকার রোধে বন বিভাগের সমন্বয়ে যৌথ পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

রাস উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, শত বছরের ঐতিহ্যবাহী মন্দিরটিকে আগামীতে আরও সুন্দরভাবে সংস্কার করার পরিকল্পনা রয়েছে। এদিকে সুন্দরবন উপকূলকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইতিমধ্যে বিপুল পরিমাণ অস্ত্রসহ বেশ কয়েকজন দস্যুকে আটক করা হয়েছে। পুণ্যার্থীদের যেকোনো জরুরি দরকারে কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০