সর্বশেষ

খেলা

২০৩৫ নারী বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাজ্যের ৪ দেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৬৯ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড। চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করতে সোমবার ফিফার বিশেষ কংগ্রেসে ভোট হওয়ার কথা রয়েছে।

১৯৬৬ সালের পর আবারও ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে এবার পুরুষদের বিশ্বকাপ নয়, মেয়েদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে দেশটির চারটি অঞ্চল। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে আয়োজক হিসেবে চার দেশের দায়িত্ব চূড়ান্ত করা হবে।

২০৩৫ সালের নারী বিশ্বকাপ হবে নতুন আঙ্গিকে। প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।

‘অল টুগেদার’ নামের যৌথ প্রস্তাবে সম্ভাব্য ১৯টি স্টেডিয়ামের তালিকা দিয়েছে আয়োজক দেশগুলো। এর মধ্যে ইংল্যান্ডের ১৪টি, স্কটল্যান্ডের দুটি, ওয়েলসের দুটি এবং উত্তর আয়ারল্যান্ডের একটি স্টেডিয়াম রয়েছে।

এর আগে ২০২২ সালে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল ইংল্যান্ড। নিজেদের মাঠে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় শিরোপাও জিতেছিল ইংলিশ মেয়েরা।

এ ছাড়া ২০২৮ সালের পুরুষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড।

অন্যদিকে একই ফিফা কংগ্রেসে ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকার যৌথ প্রস্তাব অনুমোদনের বিষয়টিও আলোচনায় রয়েছে। ওই আসর থেকেই প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০