সর্বশেষ

বিনোদন

তিন প্রজন্মের ‘ক্রাশ’ পূর্ণিমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সম্প্রতি গাঢ় গোলাপি রঙের কারুকাজ করা সালোয়ার-কামিজে নতুন সাজে ধরা দিয়ে আবারও ভক্তদের নজর কেড়েছেন তিনি। তাঁর ছবি ঘিরে প্রশংসার পাশাপাশি ভক্তদের মন্তব্যে উঠে এসেছে তিন প্রজন্মের কাছে তাঁর জনপ্রিয়তার গল্প।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অভিনয়ে আগের মতো নিয়মিত নন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি ও নতুন নতুন ছবি ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করে। এবার গাঢ় গোলাপি রঙের নকশা করা সালোয়ার-কামিজে নতুন লুকে হাজির হয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন পূর্ণিমা। ছবিগুলো প্রকাশের পরপরই সেগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে। পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম সূচিকর্ম, ফুলেল নকশা এবং পুঁতির কাজ ছিল। সব মিলিয়ে পোশাকটিতে ফুটে উঠেছে আভিজাত্যের ছাপ।

সাজেও ছিল পরিমিত ও মার্জিত ভাব। খোলা ঢেউখেলানো বাদামি চুল, হালকা ব্লাশ, পরিপাটি চোখের সাজ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ দেখাচ্ছিল তাঁকে। কানে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলের আংটি তাঁর সাজে যোগ করেছে বাড়তি মাত্রা।

ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘একটুখানি মাধুর্য, আর অনেকখানি আভিজাত্য’। তাঁর এই নতুন লুক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুসারীরা। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পোস্টটিতে ৩০ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার পাশাপাশি দেখা গেছে নানা মজার মন্তব্য। একজন লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আরেকজনের কাছে পূর্ণিমা এখনো ‘ছোটবেলার ক্রাশ’।

শামীম সামি নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার আম্মার কালের নায়িকা, এখনো ওই রকম আছে পূর্ণিমা। আমার আম্মা বুড়া হয়ে গেছে।’

তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে পূর্ণিমার জনপ্রিয়তার বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মো. সম্রাট নামের এক ব্যবহারকারীর মন্তব্যে। তিনি লিখেছেন, ‘এক সময় আমার দাদার ক্রাশ ছিল। তারপর আমার বাপের ক্রাশ ছিল। এখন আমার ক্রাশ।’

দীর্ঘদিন ধরেই নিয়মিত অভিনয়ে নেই পূর্ণিমা। মাঝেমধ্যে বিশেষ কিছু কাজে দেখা গেলেও বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে বেশি সক্রিয় তিনি। পর্দায় তাঁকে সর্বশেষ দেখা গেছে কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০