সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ সুফিয়ান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিবগঞ্জে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ সুফিয়ান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. আবু সাব্বির রাবুর নেতৃত্বে সোমবার সকালে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত সুফিয়ান (৩৮) উপজেলার তারাপুর ঝাইটনপাড়া এলাকার মৃত একরামুল হকের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৫০ বোতল অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদক সংক্রান্ত যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর