সর্বশেষ

বিনোদন

‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এ মিথিলার বদলে প্রভা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে আসছে পরিবর্তন। আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলাকে এবার দেখা যাবে না। তাঁর পরিবর্তে অ্যালেন স্বপনের সঙ্গী হিসেবে সিরিজটিতে যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এরই মধ্যে শুরু হয়েছে নতুন সিজনের শুটিং।

২০২২ সালে নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওটিটি সিরিজ ‘সিন্ডিকেট’-এর মাধ্যমে দর্শকদের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। অল্প সময়ের মধ্যেই চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান অভিনেতা নাসির উদ্দিন খান।

‘সিন্ডিকেট’-এর সাফল্যের পর নির্মিত হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের জনপ্রিয়তার ধারাবাহিকতায় গত বছর চরকিতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার দর্শকদের জন্য আসছে তৃতীয় সিজন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে নতুন সিজনের শুটিং শুরু হয়েছে। আগের মতো এবারও নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। তবে এবারের সিজনে থাকছে অভিনয়শিল্পীর পরিবর্তন। আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলার জায়গায় দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।

এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, নতুন সিজনে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা। মিথিলার পরিবর্তে তাঁকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণাবিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি। এসব কাজে ব্যস্ত থাকায় দেশে এসে শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এদিকে চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিজটির শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। আগামী ঈদুল ফিতরে চরকি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০