সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-পুলিশের অভিযান: ককটেল ও হেরোইনসহ গ্রেপ্তার ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও হেরোইন উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও মাদক মজুত করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি।

সোমবার ভোররাতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) উপ-অধিনায়কের নেতৃত্বে ধোবড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিজিবি ও পুলিশ। এ সময় লুৎফল হকের ছেলে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, আইনশৃঙ্খলা রক্ষায় আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তে অপরাধ দমনে ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ব্যবহারের পাশাপাশি ফ্লাডলাইট এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে।

ব্যাটালিয়ন কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে গত এক বছরে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৮৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৯ বিজিবি।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০