সর্বশেষ

সারাদেশ

মহান বিজয় দিবস ও মুক্ত দিবস উদযাপনে মুন্সীগঞ্জে প্রস্তুতিমূলক সভা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় দিবসগুলোর বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দিকনির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার ও সিভিল সার্জনের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দও আলোচনায় অংশ নেন।

বৈঠকে দিবসগুলো উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শৃঙ্খলা রক্ষা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গৃহীত হয়। সকল আয়োজন সফল করতে প্রতিটি বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐতিহাসিক এই দিবসগুলোর তাৎপর্য তুলে ধরার আহ্বান জানান। একই সাথে গৃহীত সকল কর্মসূচি সুসংহত ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০