কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আমজাদের বাজার কলিকসার রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার কলিকসার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার আমিনুল ইসলামের ছেলে মো. আরিফ (৪০) এবং শফিক মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫)।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ঢাকাগামী লেনে একটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছিল। এ সময় পেছন থেকে একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা পাঁচজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফ ও মতিনকে মৃত ঘোষণা করেন।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১০৮ বার পড়া হয়েছে