সর্বশেষ

রাজনীতি

বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপিতে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার আলোচনা চলার মধ্যে দলে ফেরা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনে অংশ নেওয়ার কারণে দল থেকে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার আলোচনা শুরু হওয়ায় তাঁকেও ঘিরে আলোচনা চলছে। এ অবস্থায় বিএনপিতে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা জানান, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি।

পোস্টে তিনি বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০ থেকে ৮৫ জন নেতা ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে সাতজন নির্বাচনে জয়ী হন। রুমিন ফারহানা তাঁদের একজন। বহিষ্কারের আগে তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

এদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে বিএনপি। পরে তাঁদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০