সর্বশেষ

রাজনীতি

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে এ আহ্বানের কথা জানান দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দলের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নের আহ্বান জানান নাহিদ ইসলাম।

এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে নাহিদ ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়নের বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০