সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্সের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

গাইবান্ধায় প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সুজন প্রসাদ, আইডিইবি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক জানে আলম এবং গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি প্রকৌশলী মো. সোহরাব আলী। এ সময় বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রোকন-উদ-দৌলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী ফজলে রাব্বি।

আলোচনা সভায় বক্তারা সংস্থার বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন তাঁরা।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০