সর্বশেষ

রাজনীতি

এআই দিয়ে অপপ্রচার চালিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের অপচেষ্টা সফল হবে না।

বিদেশে অবস্থানরত একটি চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে দেশে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির লেখক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান।

রিজভী বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিরা এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও নানা ধরনের অসত্য তথ্য তৈরি করছেন। সেসবের মাধ্যমে দেশে অপপ্রচার চালানো হচ্ছে। অতীতে ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে চেষ্টা হয়েছিল, এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তাঁর সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন রিজভী।

এসব ঘটনার উল্লেখ করে তিনি বলেন, অতীতে গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি দূর হয়নি।

তবে বর্তমান সরকারের পদক্ষেপের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, এত কিছুর পরও সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। আগের শাসনামলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাতের ঘটনা ঘটত বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনার দাবি জানান রিজভী। একই সঙ্গে আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বিগত শাসনামলের বিভিন্ন ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।

গ্রন্থটি নিয়ে আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০