সর্বশেষ

আন্তর্জাতিক

ভারতে পুলিশের অভিযানে গ্যাংস্টার নাসিম দুররানি নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের উত্তর প্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুররানি। বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে তিনি নিহত হন। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ ২০টির বেশি ফৌজদারি মামলার আসামি ছিলেন ৩৭ বছর বয়সী এই গ্যাংস্টার।

ভারতের উত্তর প্রদেশের বুলন্দশহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গ্যাংস্টার নাসিম দুররানি নিহত হয়েছেন। দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে তিনি নিহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নাসিমের বিরুদ্ধে দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রর কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধচক্র ডি-কোম্পানির সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সী সামিরকে লক্ষ্য করে প্রায় ২০টি গুলি ছোড়েন নাসিম। গুরুতর আহত অবস্থায় সামিরকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মুস্তাফাবাদের বাসিন্দা ছিলেন।

পুলিশের ধারণা, নাসিম দুররানি ও হারুন সাইফির গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। সামিরের বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সম্প্রতি একটি ফৌজদারি মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল জেলা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

‘রিজওয়ান’ নামেও পরিচিত নাসিমের সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলের যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। ২০১৬ সালে কারাবন্দী গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্ব ছোটা শাকিল তাঁকে দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নাসিম। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ ২০টির বেশি ফৌজদারি মামলা ছিল তাঁর বিরুদ্ধে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুলন্দশহরের বাসিন্দা নাসিমের মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ হাজার রুপি। উত্তর-পূর্ব দিল্লি এলাকায় অপরাধজগতের আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন তিনি।

নাসিমের গ্যাংয়ের সঙ্গে পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লিতে সক্রিয় রাজা মেওয়াতি ওরফে ‘আক্কি ডন’-এর নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরোধ ছিল। পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এলাকা নিয়ন্ত্রণ, জুয়ার ব্যবসা, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছিল।

এই বিরোধের জেরে গত ২৬ মে হারুন সাইফির মামা রাজা মেওয়াতিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নাসিমকে প্রধান হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছিল। এর প্রায় তিন সপ্তাহ পর, ১৫ জুন নাসিমের ঘনিষ্ঠ সহযোগী ও কথিত অর্থ জোগানদাতা রাশিদ ওরফে ‘পানিওয়ালা’ খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় হারুন সাইফি ও তাঁর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০