সারাদেশ
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শ্মশানটিলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে রামগড় থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।
রামগড়ে দেশীয় পিস্তল ও গুলিসহ ব্যবসায়ী আটক
আল মামুন, খাগড়াছড়ি
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে শ্মশানটিলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে রামগড় থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও সিন্ধুকছড়ি জোনের একটি দল শ্মশানটিলা এলাকায় এই তল্লাশি অভিযান চালায়। গ্রেপ্তারকৃত সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের প্রসাধন ব্যবসার আড়ালে চোরাকারবারের সাথে যুক্ত বলে স্থানীয় সূত্রে অভিযোগ উঠে এসেছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যবসায়ীর বিরুদ্ধে রামগড় থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন এবং বিধি মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১৪৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর