সর্বশেষ

ভারত

মুম্বাইয়ে মেলেনি অনুমতি, ঢাকায় খুলল দরজা: দুই জরুরি অবতরণে মানবিকতার দুই চিত্র

ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিককে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বিপদে পড়ার পর ঢাকায় জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র না থাকলেও মানবিক বিবেচনায় চিকিৎসার পথ খুলে দেয় বাংলাদেশ। অন্যদিকে, ২০২৪ সালে অসুস্থ এক বাংলাদেশি যাত্রীকে নিয়ে মুম্বাইয়ে জরুরি অবতরণের অনুমতি পাননি একটি উড়োজাহাজের পাইলট। দুটি ঘটনা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও মানবিকতার ভিন্ন চিত্র সামনে এনেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, এ বিষয়ে ভারত সরকার বারবার আলোচনা করছে, তবে কোনো সময়সীমা দেওয়া সম্ভব নয়।

ভারতের নয়ডায় স্লিপার বাসে আগুন, নিহত ৯

ভারতের উত্তর প্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন যাত্রী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ভারতের ১০১ চুক্তি পর্যালোচনা, বদলাচ্ছে বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ

যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পারস্পরিক প্রতিযোগিতা ও স্বার্থের জটিল সমীকরণে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়ছে। ভারতের সঙ্গে ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বিস্তার এবং চীনের সঙ্গে অবকাঠামো ও কৌশলগত সহযোগিতা—সব মিলিয়ে জাতীয় স্বার্থ ও কৌশলগত স্বায়ত্তশাসন ধরে রাখাই এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির বড় চ্যালেঞ্জ।

ব্রিকস সম্মেলন ঘিরে নয়াদিল্লিতে কড়া নিরাপত্তা

আয়োজক দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত শীর্ষ সম্মেলন। সম্মেলন ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও বিশ্বনেতাদের চলাচলের নির্ধারিত পথে জোরদার করা হয়েছে নিরাপত্তা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও।