সর্বশেষ

সারাদেশ

গোবিপ্রবি'র সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ জেলার সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শুক্রবার জনসংযোগ বিভাগ থেকে বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষা কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়। এর আগে ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী দুদিন বন্ধ রাখার পর পরিস্থিতি পর্যালোচনায় চূড়ান্ত এ সিদ্ধান্ত আসে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষা কার্যক্রম কবে পুনরায় স্বাভাবিক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি কর্তৃপক্ষ।

হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত ক্যাম্পাসের নিয়মিত সব ক্লাস ও চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০