সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে এসব কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

সমাবেশে লুৎফুর রহমান কাজল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন। রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে এসব নৈরাজ্য মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, আবুল কাশেম, আব্দুল কায়ুম, রাশেদ আবেদীন সবুজ, গিয়াস উদ্দীন, মাসুদুর রহমান মাসুদ ও আজিজুল হক সোহেল।

এ ছাড়া শ্রমিকদল নেতা মোতাহের হোসেন, মৎস্যজীবী দলের নেতা মোস্তফা কামাল, মহিলা দলের নেত্রী জোবেদা আক্তার ও খুরশিদা আলম মুন্নি, জেলা ছাত্রদলের সাবেক নেতা শাহাদাত হোসেন রিপন, সাইফুর রহমান নয়ন ও মিজানুল আলম বক্তব্য দেন।

ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দেন।

এ সময় বিএনপি নেতা সাইফুল আলম, মেরাজ আহমদ মাহিন চৌধুরী, ফরিদুল আলম, শেখ আব্দুল্লাহ, লিয়াকত আলী খান, আব্দু রহিম চেয়ারম্যান, আব্দুল করিম সওদাগর ও গোলাম কবির সওদাগর উপস্থিত ছিলেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০