সর্বশেষ

সারাদেশ

টমেটো চাষিদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজবাড়ীর গোলাম মোস্তফা

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের ২৩ জেলার টমেটো চাষিদের প্রতিনিধিত্বকারী টমেটোর ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর মো. গোলাম মোস্তফা। একই কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টিপু সুলতান।

টমেটো চাষিদের জাতীয় পর্যায়ের সংগঠন টমেটোর ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর মো. গোলাম মোস্তফা। এ কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টিপু সুলতান। দেশের ২৩টি জেলার টমেটো চাষিদের প্রতিনিধিত্ব করতে বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৩ জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. গোলাম মোস্তফা ও কার্যকরী সদস্য টিপু সুলতানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ।

এ সময় নাঈম আহম্মেদ বলেন, জাতীয় পর্যায়ে টমেটো চাষিদের নেতৃত্ব দেওয়ার এই অর্জন আনন্দের ও গর্বের। নতুন কমিটি দেশের বিভিন্ন অঞ্চলের টমেটো চাষিদের ঐক্যবদ্ধ করে তাঁদের স্বার্থ রক্ষা, উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, টমেটোর ভ্যালু চেইন উন্নয়নে উৎপাদন থেকে শুরু করে সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি ধাপে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কৃষকের উৎপাদিত টমেটোর ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সংগ্রহোত্তর ক্ষতি কমানো গেলে এ চাষ আরও লাভজনক ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় হয়ে উঠবে।

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় সারাদেশের ২৩টি জেলার টমেটো চাষিদের প্রতিনিধিত্ব করতে ১৩ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০