সর্বশেষ

সারাদেশ

নড়াইলে হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় রাজনৈতিক হামলায় নিহত পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস নেতা সোহেল মোল্যার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্বজনেরা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানাজা নামাজে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে কালিয়া শহরে মোটরসাইকেল মহড়া বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। মিছিলটি বেন্দারচর এলাকা অতিক্রমের সময় প্রতিপক্ষের ক্যাডাররা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠে। হামলায় গুরুতর জখম হওয়া দুই নেতাকে খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

দুই নেতাকে হারিয়ে নিহতদের পরিবারে চলছে চরম শোকের মাতম। শাহীন মোল্যা ও সোহেল মোল্যার বৃদ্ধ বাবা এবং পরিবারের সদস্যরা প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তারা সরকারের কাছে খুনিদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির আকুল আবেদন জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, জোড়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে কালিয়া থানা পুলিশের একাধিক টিম মাঠে অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০