সারাদেশ
ফরিদপুরের কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে একাধিক শীর্ষ স্থানীয় নেতা বক্তব্য রাখেন।
জয়পুরহাটে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে একাধিক শীর্ষ স্থানীয় নেতা বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের রেলগেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে কৃষক দলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বাটার মোড় ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক। সভায় বক্তারা কৃষক দল নেতা রাজু মোল্লার বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ, জয়পুরহাট পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর