সর্বশেষ

সারাদেশ

খুলনায় ডিসি ফুড অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা নগরীর ফারাজীপাড়ায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি ফুড) কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন জ্বলে উঠলেও কিছুক্ষণ পর তা নিভে যায়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফারাজীপাড়ায় অবস্থিত ডিসি ফুড অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিভে যায়।

এ ঘটনায় খাদ্যগুদামের ভেতরে বিভিন্ন স্থানে কাচের টুকরা ছড়িয়ে পড়ে। তবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, রাত ৮টার দিকে ফারাজীপাড়ায় ডিসি ফুড অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর আগুনের সৃষ্টি হলেও পরে তা নিভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর গভীর রাতে খুলনা নগর ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায়ও ককটেল বিস্ফোরণ হয়। একের পর এক এসব বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০