সর্বশেষ

সারাদেশ

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে হালুয়াঘাটে প্রিন্সের নেতৃত্বে মোটরসাইকেল মিছিল

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের সন্ত্রাস ও অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে ৩৫ কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেল মিছিল করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে এই বিশাল শোডাউন সীমান্ত এলাকাসহ বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে। সমাবেশে প্রিন্স বলেন, পরিকল্পিত অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত জনগণ রাজনৈতিক ও আইনগতভাবে প্রতিহত করবে।

সমাবেশে বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পরও আওয়ামী লীগ হত্যা ও নাশকতার মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ আবারো গর্জে উঠবে এবং অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।

প্রিন্স আরও উল্লেখ করেন, গত কয়েক দিনের অপকর্মের কারণে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ চরম সংকটে পড়েছে। নাশকতার মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার সব পথ তাদের বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

বিক্ষোভ মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের নতুন বাজার থেকে শুরু হয়ে কদমতলী, গাঙীনা, দর্শা, ইটাখোলা ও নাগলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। প্রায় দুই শতাধিক মোটরসাইকেল সমন্বয়ে গঠিত এই শোডাউনে স্থানীয় জনতা স্বতঃস্ফূর্ত অভিবাদন জানান।

কর্মসূচিতে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবীর, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০