সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বাসে আগুন, সাবেক জেলা পরিষদ সদস্যের গাড়ি ভাঙচুর

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে স্থানীয় এক সাবেক জেলা পরিষদ সদস্যের বসতবাড়িতে রাখা প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাসের প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে মাস্টারবাড়ি এলাকার স্কয়ার ফ্যাশনের সামনে পার্কিং করা 'মীর এক্সপ্রেস' নামের একটি বাসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট ও জানালার কাচ পুড়ে গেলেও ইঞ্জিন রক্ষা পেয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত বাসের মালিক মো. শফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে তিনি বাসটির চলাচল বন্ধ রেখে রাস্তার পাশে পার্কিং করে রেখেছিলেন। একমাত্র উপার্জনের মাধ্যমটি হারিয়ে তিনি এখন নিঃস্ব। বাসে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এদিকে একই সময়ে জামিরদিয়া এলাকায় ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার গ্যারেজে রাখা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। আত্মগোপনে থাকা গোলাম মোস্তফা জানান, পরিবারের লোকজনের মাধ্যমে তিনি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুরের খবর নিশ্চিত হয়েছেন।

যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০