স্কোয়াবের নতুন কমিটি, সভাপতি নজরুল ও সম্পাদক বাহাদুর
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাহাজ মালিকদের সংগঠন সি-ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন লায়ন এম. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হোসাইন ইসলাম বাহাদুর। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন আকতার নুর।
রাজধানী ঢাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী তিন বছরের জন্য নতুন এই কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার আবদুর রশিদকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম এমপি ও শিবলুল আযম কোরেশী।
কমিটির অন্যান্য পদে তাসমিনা ফখরুল ও ড. এম. এ. মতিন সহসভাপতি, সৌমিতা রায় যুগ্ম সাধারণ সম্পাদক, রায়হানা নাসিম অর্থ সম্পাদক এবং শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন সামসুদ্দিন তপু, মো. সামিউর নাহিয়ান ইসলাম, আথিনা রশিদ, এনামুন নাহার, মো. এনায়েত উল্লাহ, আসিফ আরাফাত ইসলাম, আব্দুস সাত্তার (গ্রীণ লাইন), সোহরাওয়ার্দী, মো. আল আমিন, সামসুদ্দিন স্বপন, ইমাম কাজী, আব্দুস সাত্তার (কক্সবাজার), সাজ্জাদ মোস্তফা, রায়হানুল হক, আইয়াছুর রহমান, মো. সিরাজ উদ্দিন, হেদায়েত উর রহমান, এইচ. এম. রাজু আহমেদ ও এম. এইচ. অপূর্ব।
নতুন কমিটি গঠনের পর নেতারা সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আবদুর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের সি-ক্রুজ শিল্পের উন্নয়ন এবং পর্যটন খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় দেশের সি-ক্রুজের মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ, সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতারা।
১৩৬ বার পড়া হয়েছে