সর্বশেষ

সারাদেশ

হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও একাডেমিয়ান ক্ষমতার অপব্যবহারের লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. দীপক কুমার সরকারের কঠোর শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন জানানো হয়। এ ঘটনায় পুরো ক্যাম্পাস জুড়ে চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার তার এক নারী শিক্ষার্থীকে বিভিন্ন সময় অশালীন মন্তব্য, শারীরিক স্পর্শ এবং অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৩ জুলাই রাত ১টা ৫১ মিনিটে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে পরদিন সকালে অনুষদীয় চেম্বারে ডেকে নেন শিক্ষক। সেখানে উপস্থিত থাকা সহপাঠীকে বাইরে অপেক্ষা করতে বলে ওই শিক্ষার্থীর কাছে ব্যক্তিগত নানা কথা জানতে চান এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষক তাকে দিনাজপুর শহরের বাইরে ঘুরতে যাওয়ার এবং ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত স্পর্শের মাধ্যমে তাকে মানসিকভাবে হেনস্তা করা হয়। এ ঘটনার পর মানসিক ও পারিবারিক চাপে ভেঙে পড়েন সেই শিক্ষার্থী। বিষয়টি নিয়ে শিক্ষকের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার পর ভাইভা পরীক্ষার আগে শিক্ষার্থীকে পুনরায় চেম্বারে ডেকে এনে ক্ষোভ প্রকাশ করা হয় এবং নম্বর কমিয়ে দেওয়াসহ শিক্ষাজীবন ধ্বংসের হুমকি দেন অভিযুক্ত অধ্যাপক। পরবর্তী সময়ে তার মূল্যায়নে পড়া পরীক্ষার ফলে বিরূপ প্রভাব পড়ে এবং মানসিক ভারসাম্য হারিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় ভুক্তভোগীকে।

অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত অধ্যাপক ড. দীপক কুমার সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের ফোনে যোগাযোগ করা হলেও ব্যস্ততার অজুহাতে পরে কথা বলবেন জানিয়ে কল কেটে দেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০