সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল আদালতের নিখোঁজ সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে দুই দিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারে উদ্বেগ সৃষ্টি হলেও বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে আদালতের দৈনন্দিন কাজ শেষে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন বিচারক শেখ ফারহান নাদীম। তবে রাতেও তিনি ঘরে না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

সন্তান ও স্বজনদের কোনো সন্ধান না পেয়ে পরদিন বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। জিডির তথ্যের ওপর ভিত্তি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত ও প্রযুক্তিগত নজরদারি জোরদার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, তদন্তের একপর্যায়ে জানা যায় তিনি একাকী কুয়াকাটা ভ্রমণে এসেছিলেন। সেখানে অবস্থানকালে তার মুঠোফোনটি বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সি-বিচ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার জানান, নিখোঁজ বিচারককে নিরাপদে উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বর্তমানে বিচারক শেখ ফারহান নাদীম মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে কর্মরত আছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০