কৃষকদল
কুষ্টিয়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে তামাক ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির নোটিশ
কুষ্টিয়ায় ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য অপপ্রচারের অভিযোগে জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমনের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ন্যাশনাল লিফ টোব্যাকোর মালিক রাইসুল হক পবনের পক্ষে তাঁর আইনজীবী এই নোটিশ পাঠান। আগামী ১৫ দিনের মধ্যে ক্ষমা না চাইলে দেওয়ানি ও ফৌজদারি আইনে মামলা করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
চাটমোহরে কৃষকদলের কমিটি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি প্রতিবাদ সভা
পাবনার চাটমোহর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নতুন কমিটি গঠনের সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
‘আ.লীগ করতাম- প্রমাণ করতে পারলে কৃষকদল থেকে পদত্যাগ করবো’
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম সম্প্রতি অনুষ্ঠিত একটি প্রতিবাদ সভায় বলেছেন, "আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, আমি আওয়ামী লীগের কাছ থেকে টাকার বিনিময়ে সমর্থন লাভ করছি এবং এতে কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে কথা বলছেন।