সারাদেশ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরের হিলিতে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
হিলিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
মুসা মিয়া, হিলি, দিনাজপুর
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরের হিলিতে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হওয়া ওই বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা যায়।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হক তাজের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল পরিচালিত হয়। মিছিলে যুবদলের পৌর ও উপজেলা পর্যায়ের অন্যান্য শীর্ষনেতারাও উপস্থিত থেকে নেতৃত্ব প্রদান করেন।
কর্মসূচিকালে রাজপথে নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক ও প্রতিবাদী স্লোগান দেন। মিছিলটি স্থলবন্দর সড়ক ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর