সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, দুর্নীতির নথিপত্র জব্দ

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তথ্য অনুসন্ধান চালায়।

রাঙামাটি জেলা দুদকের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রকল্পের নথিপত্র পর্যালোচনার পাশাপাশি বেশ কিছু স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিষদটির সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের বিপরীতে ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ উঠে আসে।

জানা গেছে, মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী সাবেক চেয়ারম্যান ও তিন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

অভিযান চলাকালে দুদক প্রতিনিধিদল বিভিন্ন দপ্তরের ফাইলপত্র পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে। তবে সার্বিক বিষয়ে মন্তব্য করতে রাজি হননি খাগড়াছড়ি জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০