সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যাত্রা শেষ হবে কালুখালীতে

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তনগর ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জের গোবরা স্টেশন পর্যন্ত যাবে না। আপাতত ফরিদপুরের কালুখালী স্টেশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নির্ধারিত রুটে পরিবর্তন এনেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ পর্যন্ত ট্রেনটির চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে যাত্রা শুরু করে। পথে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দিয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়।

ফিরতি পথে ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।

নতুন সিদ্ধান্তের ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালী স্টেশনে নেমে পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আবারও আগের নির্ধারিত রুটে চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০